Paragraph 6

Paragraph 6

সকাল হইতেই সঙ্কীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনীয়াগণ মাথুর গাহিতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণবিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা—সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহুঃ ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যানগৃহমধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যানগৃহমধ্যে প্রধান প্রকোষ্ঠে সঙ্কীর্তন হইতেছে। ঘরের মেজেতে সাদা চাদর পাতা ও মাঝেমাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারাণ্ডা আছে। উদ্যানগৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণদিকে একটি বাঁধাঘাটবিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণীঘাটের মধ্যবর্তী পূর্ব-পশ্চিমে উদ্যানপথ। পথের দুইধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান-গৃহের পূর্বধার হইতে উত্তরের ফটক পর্যন্ত আর একটি রাস্তা গিয়াছে। লাল সুরকির রাস্তা। তাহারও দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আর একটি বাঁধাঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যানগৃহের পশ্চিম ধারেও উদ্যানপথ, সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধূমধাম, ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন।

In plain words

Kirtan has been going on since morning. The kirtan singers are singing the Mathur, the songs of Krishna gone to Mathura. The love of the gopis, the pitiful state of Sri Radha in her separation from Sri Krishna, all of it was being described. Again and again the Master is overcome with bhava. The devotees stand in rows on every side within the garden house. The kirtan is in the main room of the house. The floor is spread with white sheets, with bolsters set here and there. To the east and to the west of this room there is a smaller room on each side, and to the north and the south a verandah. In front of the house, that is, on its south side, is a lovely tank with a masonry bathing ghat. Between the house and the ghat of the tank a garden path runs east and west. On both sides of the path are flowering shrubs, crotons and other plants. From the east side of the garden house another road goes to the north gate. It is a road of red brick-dust, and on both sides of it too are flowering shrubs of many kinds, crotons and other plants. Near the gate, on the east side of the road, is another tank with a masonry ghat. The ordinary people of the neighbourhood bathe there and take their drinking water from it. On the west side of the garden house there is also a garden path, and to the south-west of that path is the kitchen. Today there is a great stir here: the Master and the devotees are to be served a feast. Suresh and Ram are seeing to everything all the while.