Paragraph 11
ঠাকুর ভাবাবিষ্ট। হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে, আখর দিতেছেন—“সখি! হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়।” ঠাকুরের শ্রীরাধার ভাব হইয়াছে। কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন, দেহ স্পন্দহীন, অর্ধনিমীলিতনেত্র। সম্পূর্ণ বাহ্যশূন্য; ঠাকুর সমাধিস্থ হইয়াছেন।
In plain words
The Master is in bhava. Suddenly he stands up and, in a most piteous voice, adds his own lines to the song: "Friend! Either bring the beloved of my life to me, or take me and leave me where he is." The Master is in the mood of Sri Radha. Even as he speaks the words he falls silent. His body is motionless, his eyes half closed. He is wholly unconscious of the world; the Master is in samadhi.