Paragraph 36
কীর্তনান্তে ঠাকুর ভক্তসঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময়ে নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাঁহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন! আনন্দে বিস্ফারিতলোচনে সস্মিতমুখে বলিয়া উঠিলেন, ‘তুই এসেছিস!’ (মাস্টারকে)। দেখ, এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এ সব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না।
In plain words
When the kirtan was over the Master sat down for a while with the devotees. Just then Niranjan came and bowed down to the ground before him. The moment he saw him the Master rose to his feet! His eyes wide with joy and a smile on his face, he exclaimed: "So you've come!" Then to M.: "Look, this boy is very guileless. Such guilelessness doesn't come without a great deal of austerity in former births. With deceit and calculation one cannot find God.