Paragraph 49

Paragraph 49

শ্রীরামকৃষ্ণ—আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়! কি অনুরাগ! কি ভালবাসা! শুধু ষোল আনা অনুরাগ নয়, পাঁচ সিকা পাঁচ আনা! এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাঁকে ভালবাসতে হবে। তাঁর জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস কর বা নিরাকারেই বিশ্বাস কর;—ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস কর আর না কর;—তাঁতে অনুরাগ থাকলেই হল। তখন তিনি যে কেমন, নিজেই জানিয়ে দেবেন।

In plain words

Sri Ramakrishna: Ah, if anyone had a single drop of that love! What longing! What love! Not just sixteen annas of longing, but twenty-five annas! That is what is called the madness of love. The point is this: one must love Him. One must be restless for Him. Whatever path you follow, whether you hold to God with form or to the formless God, whether or not you accept that God takes a human body and comes down as an Incarnation, longing for Him is enough. Then He will make known to you Himself what He is.