Paragraph 53

Paragraph 53

ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তাঁহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় “ওঁ তৎসৎ” এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ঐ মন্ত্র উচ্চারণ করিয়া উপাধানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ, মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালকস্বভাব। বলিলেন, কৈগো এখনও যে দেয় না! নরেন্দ্র কোথায়?

In plain words

The Master came back to the hall. A bolster was set beside his seat. As he sat down the Master touched the bolster, uttering the mantra "Om Tat Sat." Worldly people come and go in this garden and use these bolsters; it seems that is why the Master purified the pillow by uttering the mantra. Bhavanath, M. and others sat near him. It is late, and nothing has yet been made ready for the meal. The Master has the nature of a child. He said: "Well, why aren't they serving us yet? Where is Narendra?"