Paragraph 71
এইবার পাতা হইতেছে। দক্ষিণের বারাণ্ডায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর, আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে? মহিমাচরণ বলিতেছেন, “নিয়ে আসুক না, তারপর দেখা যাবে।” এই বলিয়া ‘হুঁ হুঁ’ করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরেই ফিরিয়া আসিলেন।
In plain words
Now the leaf plates are being laid, on the south verandah. The Master says to Mahimacharan: "Won't you go and see what they're all doing? And, though I can hardly ask you, perhaps you might help serve a little?" Mahimacharan says, "Let them bring the food, then we'll see." With a "Hm, hm" he went off a little way towards the hall, but came back after a short while.