Paragraph 78
কেশবেরও ঐ অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিছল। তাঁকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময়ে সত্যেন্দ্রের সঙ্গে তাঁর খুব বন্ধুত্ব হয়। আর ঐ সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুইই ছিল। যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তাঁর ভক্তির এত উচ্ছাস হতো যে, মাঝে মাঝে মূর্ছা হত। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তাঁর জীবনের প্রধান উদ্দেশ্য ছিল।
In plain words
Keshab too had had that illness. Other talk about Keshab followed. Pratap went on: Keshab's renunciation could be seen from his boyhood. He was hardly ever seen amusing himself. He studied at the Hindu College, and at that time he became great friends with Satyendra. Through him he came to know Sri Devendranath Tagore. Keshab had both: he had yoga, and he had bhakti too. At times his devotion welled up so strongly that now and then he would swoon. To bring religion into the lives of householders was the chief aim of his life.