Paragraph 83
“‘আমি’ ‘আমি’ করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর ‘হাম মা, হাম মা’, (আমি আমি) করে। তার দুর্গতি দেখ। হয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙ্গল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়ত কষাই কেটে ফেললে। মাংসগুলো লোকে খাবে। ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো এই সব তৈয়ার হবে। লোক তার উপর পা দিয়ে চলে যাবে। তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়। আর ঢাকের কাটি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে! যখন ধুনুরীর তাঁত তোয়ের হয় তখন ধোনবার সময় ‘তুঁহু তুঁহু’ বলে। আর ‘হাম মা, হাম মা’ বলে না। তুঁহু তুঁহু বলে, তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না।
In plain words
"If you think of the calf you will understand what misery comes from saying 'I, I.' The calf says 'Hamma, hamma,' that is, 'I, I.' See its misery! Perhaps it has to drag the plough from morning till evening, in sun or rain. Or perhaps the butcher kills it. People eat its flesh. The hide becomes leather, and shoes and such things are made of that leather. People walk on it with their feet. Even then its misery is not over. A drum is made from the leather, and with the drumstick they beat on the leather without end. And at last, if you please, they take the guts and make a string of them. When the carder's bow-string is made of it, then at the time of carding it says 'Tuhu, tuhu,' 'Thou, Thou.' It no longer says 'Hamma, hamma.' Only when it says 'Thou, Thou' is it saved; only then is it free. It does not have to come to the field of work any more.