Paragraph 106

Paragraph 106

“শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে, যা টাকা আছে, সেগুলি সদ্ব্যয়ে যায়,—হাঁসপাতাল, ডিস্পেন্সারী করা, রাস্তা ঘাট করা, কুয়ো করা, এই সবে। আমি বললাম, এ সব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভাল, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক এটি যেন মনে থাকে যে, তোমার মানবজন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাঁসপাতাল, ডিস্পেন্সারী করা নয়। মনে কর ঈশ্বর তোমার সামনে এলেন; এসে বললেন, তুমি বর লও। তা হলে তুমি কি বলবে, আমায় কতকগুলা হাঁসপাতাল ডিস্পেন্সারি করে দাও, না বলবে হে ভগবন, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাঁসপাতাল, ডিস্পেন্সারী, এ সব অনিত্য বস্তু। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তাঁকে লাভ হলে আবার বোধ হয়, তিনিই কর্তা আমরা অকর্তা। তবে কেন তাঁকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি? তাঁকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল ডিস্পেন্সারী হতে পারে!

In plain words

"Sambhu said to me, 'Now bless me, that the money I have may be well spent, on hospitals and dispensaries, on making roads and ghats, on digging wells, and things like that.' I said, 'If you can do these works without attachment, well and good, but that is very hard. And whatever happens, remember this: the goal of your human birth is the attainment of God, not putting up hospitals and dispensaries. Imagine that God appeared before you and said, "Take a boon." Then would you ask, "Make me a few hospitals and dispensaries," or would you pray, "O Lord, may I have pure devotion at Your lotus feet, and may I see You always"? Hospitals, dispensaries, all these are impermanent things. God alone is real; all else is unreal. When He is attained, one knows that the doer is He alone and that we do nothing. Then why leave Him and wear ourselves to death multiplying all sorts of work? When He is attained, many hospitals and dispensaries may come about by His will!'