Paragraph 113
“তাই বলছি যে, যা কিছু কর না কেন, এগিয়ে গেলে আরো ভাল জিনিষ পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না, যা হবার তা হয়ে গেছে। কর্ম কিছু জীবনের উদ্দেশ্য নয়। আরো এগোও, কর্ম নিষ্কাম করতে পারবে। তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা কর, ‘হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও, আর কর্ম কমিয়ে দাও, আর যেটুকু রাখবে, সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি।’
In plain words
"So I say, whatever you do, if you go forward you will find better things still. Don't think, because you have felt a little awakening after a little japa, that all there is to happen has happened. Work is in no way life's goal. Press on further, and you will be able to work without desire. But work without desire is very hard. So pray to Him with devotion and longing: 'O God, give me devotion at Your lotus feet, and lessen my work, and the little You leave me, may I do it without desire.'