Paragraph 121
শ্রীরামকৃষ্ণ (প্রতাপের প্রতি)—দেখো, তোমাদের ব্রাহ্মসমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গিছলো। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তাঁর নাম সামাধ্যায়ী। বলে কি, ‘ঈশ্বর নীরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাঁকে সরস করে নিতে হবে’। এই কথা শুনে অবাক! তখন একটা গল্প মনে পড়লো। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোঁড়া আছে,—এক গোয়াল ঘোঁড়া! এখন গোয়াল যদি হয়, তা হলে কখন ঘোঁড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরূপ অসম্বদ্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এই ভাবে যে, ঘোঁড়া টোঁড়া কিছুই নাই। (সকলের হাস্য)।
In plain words
Sri Ramakrishna, to Pratap: "You see, when you hear a lecture in your Brahmo Samaj you can tell very well what the man is like. They once took me to a Hari Sabha. The preacher was a pandit called Samadhyayi. And what did he say? 'God is dry; we have to make Him sweet with our love and devotion.' I was dumbfounded to hear it! Then a story came to my mind. A boy once said, 'My uncle's house is full of horses: a whole cowshed of horses!' Now, if it is a cowshed, there can never be horses in it; only cows can be there. What do people think when they hear such incoherent talk? They think there are no horses or anything of the kind." Everyone laughed.