Paragraph 128
একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল। কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছু দিন পরে একদিন ভারি ঝড় এলো! কুঁড়ে ঘর টল টল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারি চিন্তিত হল! বললে, হে পবনদেব, দেখো ঘরটা ভেঙ্গো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না। ঘর মড় মড় করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাওরালে,—তার মনে পড়লো যে, হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠলো—বাবা! ঘর ভেঙ্গো না, হনুমানের ঘর, দোহাই তোমার! ঘর তবুও মড় মড় করে। কেবা তার কথা শুনে। অনেকবার ‘হনুমানের ঘর’ ‘হনুমানের ঘর’ করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা ‘লক্ষ্মণের ঘর’ ‘লক্ষ্মণের ঘর’। তাতেও হলো না। তখন বলে, বাবা, রামের ঘর, রামের! দেখো বাবা ভেঙ্গো না, দোহাই তোমার! তাতেও কিছু হলো না, ঘর মড় মড় করে ভাঙ্গতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে, লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে,—যা শালার ঘর!
In plain words
A man had a hut on a hill. Just a hut. He had built it with a great deal of labour. Some days later a fierce storm came! The hut began to shake. He grew very anxious to save it, and said, "O Wind-god, see you don't break my house, father!" But the Wind-god paid no heed. The house began to creak and groan. Then the man thought up a ruse: it struck him that Hanuman is the Wind's own son. The moment he remembered it he cried out in haste, "Father! Don't break the house! It is Hanuman's house, I beg you!" Still the house went on creaking. Who would listen to him? After saying "Hanuman's house! Hanuman's house!" many times, he saw that nothing came of it. Then he began to say, "Father, it is Lakshmana's house! Lakshmana's house!" Nothing came of that either. Then he said, "Father, it is Rama's house, Rama's! See you don't break it, father, I beg you!" Nothing came of that either: with a great crash the house began to break up. Now he had to save his life. As he came running out of the house the man said, "Go to blazes, you wretched house!"