Paragraph 143

Paragraph 143

“দাসী মনিবের বাড়ির কথায় বলে ‘আমাদের বাড়ি’। কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়াগাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে, ‘আমাদের বাড়ি’। মনে জানে যে, ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়াগাঁয়। আবার মনিবের ছেলেকে মানুষ করে, আর বলে, ‘হরি আমার বড় দুষ্ট হয়েছে,’ ‘আমার হরি মিষ্টি খেতে ভালবাসে না।’ ‘আমার হরি’ মুখে বলে বটে, কিন্তু জানে যে, হরি আমার নয়, মনিবের ছেলে।

In plain words

"A maidservant speaks of her master's house as 'our house.' But her own home is perhaps in some village. Pointing at her master's house she says, 'Our house.' Inwardly she knows that that house is not hers; her house is there in the village. Again, she brings up her master's child and says, 'My Hari has become so naughty,' 'My Hari doesn't like sweets.' She says 'my Hari' with her lips, but she knows that Hari is not hers; he is her master's child.