Paragraph 158

Paragraph 158

কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন—দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদুমৃদু নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন না, তাই দাঁড়াইয়াই দাঁড়াইয়া বলিতেছেন—‘আমি তখন লুচি খাই নাই, একটু লুচি এনে দাও’। কণিকামাত্র লইয়া খাইতেছেন। আর বলিতেছেন—‘এর অনেক মানে আছে। লুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে’। (সকলের হাস্য)। মণি মল্লিক (সহাস্যে) বেশ’ত আমরাও আসতাম।

In plain words

After resting a little while the Master sets out; he is going to Dakshineswar. As he leaves he is thinking of Surendra's welfare. He goes into each room in turn, softly repeating the Name. He will leave nothing unfinished, so, standing just as he is, he says: "I didn't eat any luchi then; bring me a little luchi." He takes just a crumb and eats it. And he says: "There is a great deal of meaning in this. If I remember that I didn't eat the luchi, I'll want to come again." Everyone laughs. Mani Mallick, laughing: "Fine! Then we'd come too."