Paragraph 70
ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পরাইয়া দিলেন! ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন—পাছে পড়িয়া যান। ঠাকুর উত্তরাস্য, বিজয়, কেদার, রাম, মাস্টার, মনোমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাঁহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্তসঙ্গে হরিনাম-মহোৎসব করিতেছেন!
In plain words
As the Master listened to the story of Gauranga's sannyas, he stood up and went into samadhi. At once the devotees put garlands of flowers round his neck! Bhavanath and Rakhal held him, lest he fall. The Master was facing north. Vijay, Kedar, Ram, M., Manomohan, Latu and the other devotees stood round him in a circle. Had Gauranga himself come, to hold a great festival of the name of Hari with his devotees!