Paragraph 72
অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। ‘কৃষ্ণ’ এই কথা এক এক বার উচ্চারণ করিতেছেন। আর এক এক বার পারিতেছেন না। বলিতেছেন,—কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ! সচ্চিদানন্দ!—কই তোমার রূপ আজকাল দেখি না! এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি!—জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, সবই তুমি! মন বুদ্ধি সবই তুমি! গুরুর প্রণামে আছে—
In plain words
Little by little the samadhi was breaking. The Master was talking with Krishna, Satchidananda. At times he uttered the word "Krishna", and at times he could not. He was saying: Krishna! Krishna! Krishna! Krishna! Satchidananda! Where is Your form? These days I do not see it! Now I see You within and without! The jiva, the world, the twenty-four cosmic principles: You are all! Mind and intellect: You are all! It is in the salutation to the guru: