Paragraph 5
আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুরঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণও প্রসাদপ্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর—এখনও মধ্যাহ্নকাল—তিনি তাঁহার ঘরে ছোট তক্তপোশের উপর বসিয়া আছেন। এমন সময়ে মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাঁহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল।
In plain words
It is Sunday. The shehnai had just been playing for the offering of food to the deities. The shrines have been closed. Sri Ramakrishna too, having taken the consecrated food, is resting a little. His rest over, though it is still midday, he is sitting on the small cot in his room. Just then M. came in and bowed down. After a while the talk turned to Vedanta.