Paragraph 7
শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—দেখ, অষ্টাবক্রসংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে, ‘সোঽহম্,’ অর্থাৎ ‘আমিই সেই পরমাত্মা।’ এ সব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ ‘আমিই সেই, নিষ্ক্রিয় পরমাত্মা’ এ কিরূপ হতে পারে? বেদান্তবাদীরা বলে, আত্মা নির্লিপ্ত। সুখ-দুঃখ, পাপ পুণ্য এ সব আত্মার কোনও অপকার করতে পারে না,—তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মত বলতো, আমি ‘খ’—অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়।
In plain words
Sri Ramakrishna, to M.: You see, the Ashtavakra Samhita speaks of the knowledge of the Self. Those who know the Self say "Soham", that is, "I am that Supreme Self." This is the view of Vedantist sannyasis; it does not suit a householder. One is doing everything, and yet "I am that, the actionless Supreme Self": how can that be? The Vedantists say the Self is unattached. Happiness and sorrow, sin and virtue, can do the Self no harm whatever, though they can trouble people who identify themselves with the body. Smoke blackens a wall but can do nothing to the sky. Krishnakishore used to speak like the jnanis: "I am 'kha'," meaning, like the sky. But he was a great devotee; from his lips such words are fitting enough, but not from everyone's.