Paragraph 13

Paragraph 13

শ্রীরামকৃষ্ণ—মায়া কাকে বলে জান? বাপ-মা, ভাই ভগ্নী, স্ত্রী-পুত্র, ভাগিনা-ভাগনী, ভাইপো-ভাইঝি, এই সব আত্মীয়ের প্রতি ভালবাসা। দয়া মানে—সর্বভূতে ভালবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল—অনেক সেবা করেছিল—হাতে করে গু পরিষ্কার করতো। তেমনি শেষে শাস্তিও দিয়েছিল! এত শাস্তি দিত যে, পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিছলুম। কিন্তু আমার অনেক করেছিল—এখন সে কিছু [টাকা] পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন্ বাবুকে আবার বলতে যাব? কে বলে বেড়ায়?

In plain words

Sri Ramakrishna: Do you know what is meant by maya? Love for one's own kin: father and mother, brothers and sisters, wife and children, nephews and nieces. Compassion means love for all beings. What has this become in me, maya or compassion? Hriday did a great deal for me, you know; he served me a great deal; he cleaned away my filth with his own hands. And then at the end he tormented me just as much! He used to torment me so much that I went up on the embankment meaning to throw myself into the Ganges and give up the body. Still, he did a great deal for me; now if he got some [money] my mind would be at peace. But which rich man am I to go and ask? Who goes about asking for such things?