Paragraph 33
তাঁহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে, পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলান ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বাঁয়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল,—কখন গান হয়।
In plain words
When they had bowed and sat down, the Paramahamsa asked Narendra for a song. On the west wall of the room hung the tanpura. All eyes were fixed on the singer. The drums were being tuned: when would the song begin?