Paragraph 44
সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্বদিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাঁহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে একঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে, নরেন্দ্র নাই; শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে। আর ভক্তগণ, সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন।
In plain words
The samadhi ended. Narendra, seeing the Master in samadhi, had already left the room for the eastern verandah. There Hazra was sitting on his blanket with his rosary in his hand, and Narendra was talking with him. Meanwhile the room was full of people. Coming out of samadhi, Sri Ramakrishna looked round at the devotees. He saw that Narendra was gone; the tanpura lay there with no one to play it. And all the devotees were looking at him eagerly.