Paragraph 50
“জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান,—ষড়ৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান্ ভগবান্। কিন্তু বস্তুতঃ ব্রহ্ম আর শক্তি অভেদ—যিনি সচ্চিদানন্দ, তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতিঃ ও মণি, মণির জ্যোতিঃ বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতিঃ বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতিঃ ভাবতে পারা যায় না—মণির জ্যোতিঃ না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ—‘সে তো তুমিই গো তারা!’ যেখানে কার্য (সৃষ্টি, স্থিতি, প্রলয়) সেইখানেই শক্তি! কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুড়ভুড়ি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি—যিনি সৃষ্টি স্থিতি, প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোন কাজ করেন না, তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি; আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন, তখনও তিনি,—কেবল উপাধিবিশেষ।
In plain words
"The jnani wants to know Brahman. The devotee's Bhagavan is the Lord full of the six divine powers, the Almighty. But in truth Brahman and Sakti are not different: He who is Satchidananda is Herself the Satchidananda Mother. It is like a gem and its light: say the light of the gem and you mean the gem; say the gem and you mean its light. You cannot think of the light of the gem without the gem, nor of the gem without its light. The one Satchidananda, through differences of power, takes different adjuncts; hence the many forms: 'It is You alone, O Tara!' Where there is action (creation, preservation, dissolution), there is Sakti! But water is water whether it lies still or heaves in waves and bubbles. That very Satchidananda is the Primal Power who creates, preserves and dissolves. It is like the Captain: when he is doing nothing he is the same man; when he is at worship he is the same; and when he goes to call on the Governor he is still the same; only the adjunct differs.