Paragraph 11

Paragraph 11

সমাধির অব্যবহিত পরেই পরমহংসদেব চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন। দেখিলেন, সভাস্থ সকলেই নিমীলিত নেত্র। তখন “ব্রহ্ম” “ব্রহ্ম” বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাঁহাদের সঙ্গে যোগ দিলেন, আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাঁহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন—ক্ষণকালের জন্য হরি-রস-মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্তবোধ হইতে লাগিল।

In plain words

The moment the samadhi passed, the Paramahamsa opened his eyes and looked around. He saw that everyone in the gathering had their eyes closed. Then, saying "Brahma, Brahma," he suddenly stood up. When the worship was over, the Brahmo devotees took up drums and cymbals and sang kirtan. Sri Ramakrishna, drunk with the bliss of divine love, joined them and began to dance. Everyone watched that dance spellbound. Vijay and the other devotees too danced round and round him. Many, seeing this wondrous sight and tasting the joy of the kirtan, quite forgot the world; for a while they drank the wine of the sweetness of Hari and forgot the pleasures of the senses. The taste of worldly happiness began to seem bitter to them.