Paragraph 16
“তবে সংসারীর কি উপায় নাই?—হাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়। তবে ভক্তিলাভ হয়, জ্ঞানলাভ হয়; তার পর গিয়ে সংসার কর, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তাঁর কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে।
In plain words
"Then is there no way for the worldly man? Yes, there certainly is. For some days one has to practise discipline in solitude. Then devotion comes, knowledge comes; after that, go and lead the worldly life; there is no harm. When you practise discipline in solitude, go right away from the world; then let no one be near you, not wife, son, daughter, mother, father, brother, sister, relative or kinsman. While you practise in solitude, think: I have no one; God alone is my all. And weeping and weeping, pray to Him for knowledge and devotion.