Paragraph 33
“দেখ বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলী পাটলা থাকে, পনরটা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস কোরো না। আমি বটতলায় ঐ রকম সাধু দেখেছিলাম। দু’তিন জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কেউ কাপড় সেলাই কচ্ছে, আর বড়মানুষের বাড়ির ভাণ্ডারার গল্প করছে। বলছে “আরে, ও বাবুনে লাখো রূপেয়া খরচ কিয়া, সাধু লোককো বহুৎ খিলায়া—পুরী, জিলেবী, পেঁড়া, বরফী, মালপুয়া, বহুৎ চিজ তৈয়ার কিয়া।” (সকলের হাস্য)।
In plain words
"Look, Vijay, if a sadhu carries bundles and parcels about with him, if he has a cloth bundle tied in fifteen knots, do not trust such people. I had seen sadhus like that under the banyan tree. Two or three of them were sitting there: one was sorting lentils, some were stitching cloth, and they were talking about the feast for sadhus at a rich man's house. They were saying, 'Arre, that babu spent lakhs of rupees, fed the sadhus plenty: puris, jilipis, peras, barfis, malpuas, made ever so many things.'" Everyone laughed.