Paragraph 52

Paragraph 52

শ্রীরামকৃষ্ণ (অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টে)। যারা শুধু পণ্ডিত, কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল “ঈশ্বর নীরস, তোমরা নিজের প্রেম-ভক্তি দিয়ে সরস করো।” বেদে যাঁকে “রসস্বরূপ” বলেছে তাঁকে কি না নীরস বলে! আর এতে বোধ হচ্ছে, সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু, কখনও জানে নাই। তাই এরূপ গোলমেলে কথা।

In plain words

Sri Ramakrishna, looking at the newly arrived Brahmo devotees: Those who are only learned but have no devotion to God, their talk is muddled. A pandit called Samadhyayi had said, "God is dry; you make Him sweet with your own love and devotion." He whom the Vedas have called "the very form of sweetness", Him he calls dry! And from this it seems that the man has never known what God is. Hence such muddled talk.