Paragraph 57

Paragraph 57

“আর টাকার অহঙ্কার করতে নাই। যদি বলো, আমি ধনী,—তো ধনীর আবার, তারে বাড়া, তারে বাড়া, আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, সে মনে করে, আমি এই জগৎকে আলো দিচ্চি! কিন্তু নক্ষত্র যাই উঠলো, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্চি! কিছু পরে চন্দ্র উঠলো, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন, আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্চি! দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন। চাঁদ মলিন হয়ে গেল,—খানিকক্ষণ পরে আর দেখাই গেল না!

In plain words

"And one must not be proud of money. If you say, I am rich, then again, beyond the rich there is one richer, and one richer than him. When the firefly comes out after dusk it thinks, I am giving light to this world! But no sooner did the stars come out than its pride was gone. Then the stars began to think, We are giving light to the world! A little later the moon rose; then the stars grew pale with shame. The moon thought, The world is smiling in my light; I am giving light to the world! Even as one watched, dawn broke; the sun is rising. The moon grew pale, and in a little while it could not be seen at all!