Song 19

গান ।মনরে কৃষি কাজ জাননা ।এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা ॥কালী নামে দাওরে বেড়া ফসলে তছরূপ হবে না ।সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁসে না ॥অদ্য কিম্বা শতাব্দান্তে, বাজাপ্ত হবে জাননা ।এখন’ আপন একতারে (মনরে) চুটিয়ে ফসল কেটে নেনা ॥গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তি-বারি সেঁচে দেনা ।একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নেনা ।

In plain words

Song. O mind, you know nothing of farming. Such a field, this human life, lies fallow; had you tilled it, it would have yielded gold. Fence it with Kali's name, and the crop will come to no harm. That is the strong fence of Muktakesi; Death himself will not come near it. Today or at a century's end it will be forfeit, you know not. Now with a single mind, O mind, reap your harvest to the full. Sow the seed the guru has given, water it with the water of devotion. If you cannot do it alone, O mind, take Ramprasad with you.