Paragraph 22

Paragraph 22

শ্রীরামকৃষ্ণ। গান শুনলে? ‘কালী নামে দেওরে বেড়া ফসলে তছরূপ হবে না।’ ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। ‘সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছে ত যম ঘেঁসে না।’ শক্ত বেড়া! তাঁকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাঁকে জেনেছে, সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন! ছেলেদের খাওয়াবে, যেন গোপালকে খাওয়াচ্ছো। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে; তাঁকে জেনে সংসার করলে লোকের বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে। ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তাঁহার সেবা দুজনে করে।

In plain words

Sri Ramakrishna: Did you hear the song? 'Fence it with Kali's name, and the crop will come to no harm.' Take refuge in God and you will have everything. 'That is the strong fence of Muktakesi; Death will not come near it.' A strong fence! If you can attain Him, you will not feel the world to be worthless. Whoever has known Him sees that the living beings and the world, these He alone has become! You will feed your children as if you were feeding Gopala. You will look on your father and mother as God and the Goddess and serve them; if one lives in the world knowing Him, there is hardly any worldly relation with one's wedded wife. Both are devotees; they talk only of God and stay occupied with the things of God. They serve the devotees. He is in all beings, and the two of them serve Him.