Paragraph 24

Paragraph 24

শ্রীরামকৃষ্ণ। আছে;—অতি বিরল;—বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটী হতে গেলে দুজনেরই ভাল হওয়া চাই। দুই জনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটী সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই। না হলে সর্বদা অমিল হয়। এক জনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয়, তা হলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, “বাবা কেন এখানে বিয়ে দিলে! না খেতে পেলুম, না বাছাদের খাওয়াতে পারলুম, না পরতে পেলুম, না বাছাদের পরাতে পেলুম, না একখানা গয়না! তুমি আমায় কি সুখে রেখেছ। চক্ষু বুজে ঈশ্বর ঈশ্বর করছেন। ও সব পাগলামী ছাড়ো!”

In plain words

Sri Ramakrishna: There are such; but very rare. Worldly people cannot recognize them. But for a life like that, both must be good. If both have tasted that bliss of God, then alone is it possible. It needs God's special grace. Otherwise there is always discord. One of the two has to go away. If they do not agree, it is great misery. Perhaps the wife says night and day, "Why did Father give me in marriage here! Neither did I get to eat, nor could I feed my little ones; neither did I get to wear anything, nor could I clothe my little ones; not a single ornament! What happiness you have kept me in. Eyes shut, he goes on crying 'God, God.' Give up all this madness!"