Paragraph 40
শ্রীরামকৃষ্ণ। যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায়, ততক্ষণ ‘নেতি নেতি’ করে ত্যাগ করতে হয়। তাঁকে যারা পেয়েছে, তারা জানে যে তিনিই সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বরমায়াজীবজগৎ। জীবজগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বীচি আলাদা করা যায়, আর এক জন বলে, বেলটা কত ওজনে ছিল দেখত; তুমি কি খোলা বীচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বীচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে, বেলটা এতো ওজনে ছিল। খোলটা যেন জগৎ, জীবগুলি যেন বীচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শাঁসকেই সার, খোলা আর বীচিকে অসার, বলে বোধ হয়। বিচার হয়ে গেলে, সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে, যে সত্তাতে শাঁস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বীচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে।
In plain words
Sri Ramakrishna: As long as God is not attained, one must renounce, saying 'Neti, neti'. Those who have attained Him know that He alone has become everything. Then one feels it as God-maya-jiva-universe. It is He, the jivas and the universe included. Suppose a bel-fruit's shell, flesh and seeds are separated, and someone says, "See how much the bel-fruit weighed." Will you throw away the shell and seeds and weigh only the flesh? No; to weigh it you must take shell, seeds, everything. Only then can you say the bel-fruit weighed so much. The shell is like the universe, the jivas are like the seeds. While you were reasoning, you had called the jivas and the universe not-Self, you had called them unreal. While you reason, the flesh alone seems the essence, and the shell and seeds seem worthless. When the reasoning is over, everything together is felt to be one. And one feels that the very being of which the flesh is made, of that same being the shell and seeds of the bel-fruit are made. To understand the bel-fruit is to understand it all.