Paragraph 45
শ্রীরামকৃষ্ণ। আছে, আবার নাই। তিনি যদি অহংতত্ত্ব (Ego) রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু এক জনেতে অহঙ্কার একবারে পুঁছে ফেলেন—তারা পাপপুণ্য ভালমন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদবুদ্ধি ভালমন্দ জ্ঞান, থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো ‘আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন, তেমনি করছি।’ কিন্তু অন্তরে জান যে ও সব কথামাত্র, মন্দ কাজটী করলেই মন ধুগধুগ করবে। ঈশ্বর দর্শনের পরও তাঁর যদি ইচ্ছা হয়, তিনি ‘দাস আমি’ রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে—আমি দাস, তুমি প্রভু। ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ, সে ভক্তের ভাল লাগে, ঈশ্বরবিমুখ লোককে ভাল লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভাল লাগে না। তবেই হলো, এরূপ ভক্তেতেও তিনি ভেদবুদ্ধি রাখেন।
In plain words
Sri Ramakrishna: There is, and again there is not. If He keeps the principle of I (Ego), then He keeps the sense of difference too, and keeps the sense of sin and virtue as well. In one or two He wipes out the ego altogether; they pass beyond sin and virtue, good and bad. As long as God is not seen, the sense of difference, the sense of good and bad, will remain; it must remain. You may say with your lips, 'For me sin and virtue have become the same; as He makes me do, so I do.' But in your heart you know that all that is mere talk; the moment you do a wrong deed your heart will throb and pound. Even after the vision of God, if it is His will, He keeps the 'servant I'. In that state the devotee says: I am the servant, You are the Lord. Such a devotee loves talk of God and work for God; he does not like people who have turned their faces from God, and does not like work apart from God. So there it is: in a devotee like that, too, He keeps the sense of difference.