Paragraph 50

Paragraph 50

শ্রীরামকৃষ্ণ। ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার, ততটুক হলেই হল। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিছিল। তার সব পাহাড়টার কি দরকার? ১টা ২টা দানা হলেই হেউ ঢেউ হয়।

In plain words

Sri Ramakrishna: Who will know Him exactly? As much as we need, that much is enough. What do I want with a whole well of water? One jug is plenty. An ant had gone to a hill of sugar. What need had it of the whole hill? One grain or two, and it is full to bursting.