Paragraph 98
শ্রীরামকৃষ্ণ (প্রতাপকে)—বিষয় কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে, এমন নয়। সব জায়গায় আছে। তবে কি জান? কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড। সত্ত্বগুণ (ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া এই সব) না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজোগুণে কাজের আড়ম্বর হয়। তাই রজোগুণ থেকে তমোগুণ এসে পড়ে। বেশী কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়। কামিনীকাঞ্চনে আসক্তি বাড়ে।
In plain words
Sri Ramakrishna, to Pratap: Attachment to worldly work isn't found only in England. It's found everywhere. But do you know? Work is only the first step. Without sattva (devotion, discrimination, renunciation, compassion and the like) one cannot find God. Rajas brings a great show of work. That is why tamas comes in on the heels of rajas. When one gets too entangled in work, it makes one forget God. Attachment to woman and gold grows.