Paragraph 99
তবে কর্ম একবারে ত্যাগ করবার যো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে! তা তুমি ইচ্ছা কর আর নাই কর। তাই বলেছে, অনাসক্ত হয়ে কর্ম কর। অনাসক্ত হয়ে কর্ম করা,—কি না, কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার কিম্বা পুণ্য করবার জন্য নয়।
In plain words
But one cannot give up work altogether. Your own nature will make you work, whether you wish it or not. That is why it is said, work without attachment. To work without attachment means not to desire the fruit of the work. For instance, you do worship, japa and austerity, but not to win people's honour or to gain merit.