Paragraph 134

Paragraph 134

শ্রীরামকৃষ্ণ—ও আছে একটি ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলুম দেখ, ঈশ্বর রসের সাগর। তোর ইচ্ছা হয় না কি যে, এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা, মনে কর এক খুলি রস আছে তুই মাছি হয়েছিস, তা কোন খাসে বসে রস খাবি? নরেন্দ্র বললে আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাব। আমি জিজ্ঞাসা করলুম কেন? কিনারায় বসবি কেন? সে বললে বেশী দূরে গেলে ডুবে যাব, আর প্রাণ হারাব। তখন আমি বললুম, বাবা! সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই। এ যে অমৃতের সাগর, ঐ সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না।

In plain words

Sri Ramakrishna: Oh, he's a young lad. I said to Narendra: "Look, God is an ocean of sweetness. Don't you want to dive into this ocean of sweetness? Well, say there's a bowl of syrup and you've become a fly: at which spot will you sit and sip it?" Narendra answered, "I'd sit on the edge of the bowl and stretch out my head to drink." I asked, "Why? Why sit on the edge?" He said, "If I go too far in I'll drown and lose my life." Then I said, "My boy! In the sea of Satchidananda that fear doesn't exist. This sea is nectar; whoever dives into it does not die, he becomes immortal." A man does not lose his head by going mad for God.