Paragraph 135
(ভক্তদের প্রতি)। ‘আমি’ আর ‘আমার’ এইটির নাম অজ্ঞান। রাসমণি কালী বাড়ি করেছেন এই কথাই লোকে বলে। কেউ বলে না যে, ঈশ্বর করেছেন! ‘ব্রাহ্মসমাজ অমুক লোক করে গেছেন’, একথা আর কেউ বলে না যে, ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করছি, এইটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা; তুমি যন্ত্রী আমি যন্ত্র, এইটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়—এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, এ সব তোমার জিনিষ, এ স্ত্রী, পুত্র, পরিবার এ সব কিছুই আমার নয়, সব তোমারি জিনিষ; এর নাম জ্ঞান।
In plain words
To the devotees: "'I' and 'mine': this is what is called ignorance. What people say is that Rasmani built the Kali temple. No one says that God built it! People say, 'Such-and-such a man founded the Brahmo Samaj'; no one says it came about by the will of God. 'I am doing it': that is ignorance. 'O God, You are the doer and I am not the doer; You are the Operator and I am the machine': that is knowledge. 'O God, nothing is mine: this temple is not mine, this Kali temple is not mine, this Samaj is not mine; all these are Yours; wife, son, family, none of these is mine; all are Yours': this is knowledge.