Paragraph 5

Paragraph 5

আজ বুধবার, ভাদ্রমাসের কৃষ্ণাদশমী তিথি, ২৬শে সেপ্টেম্বর, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। বুধবারে ভক্তসমাগম কম, কেন না সকলেরই কাজ কর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা দেড়টার সময় ছুটি পাইয়াছেন, তিনটার সময় দক্ষিণেশ্বরে কালীমন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল, লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ দুই ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন।

In plain words

Today is Wednesday, the dark tenth of Bhadra, the twenty-sixth of September, 1883. On a Wednesday few devotees come, because everyone has his work to attend to; it is mostly on Sundays, when they are free, that the devotees come for the Master's darshan. M. has been let off at half past one, and at three he arrives before the Master at the Kali temple in Dakshineswar. In these days Rakhal and Latu are nearly always with the Master. Today Kishori came two hours earlier. The Master is seated on his small bedstead inside the room. M. comes in and prostrates himself before him. The Master asks after his welfare and then brings up Narendra.