Paragraph 16
“পণ্ডিত আর সাধু অনেক তফাত। শুধু পণ্ডিত যে, তার কামিনী কাঞ্চনে মন আছে। সাধুর মন হরিপাদপদ্মে। পণ্ডিত বলে এক, আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদপদ্মে মন তাদের কাজ, কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমের তোমার মত। আমায় বলতো ‘প্রেমী সাধু’। কাশীতে তাদের মঠ আছে; একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে নিয়ে গেল। মোহন্তকে দেখলুম, যেন একটি গিন্নী। তাকে জিজ্ঞাসা করলুম, ‘উপায় কি?’ সে বললে, কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ কচ্ছিল, পাঠ শেষ হলে বলতে লাগলো—‘জলে বিষ্ণুঃ স্থলে বিষ্ণুঃ বিষ্ণুঃ পর্বতমস্তকে। সর্বম্ বিষ্ণুময়ং জগৎ।’ সব শেষে বললে, শান্তিঃ শান্তিঃ প্রশান্তিঃ।
In plain words
"There is a world of difference between a pandit and a holy man. A man who is only a pandit has his mind on woman and gold. A holy man's mind is at the lotus feet of Hari. The pandit says one thing and does another. Leave the holy man aside. Those whose minds are at Hari's lotus feet are different in everything, in what they do and in what they say. At Kasi I met a young holy man of Nanak's sect, about your age. He used to call me 'the loving sadhu'. His sect has a monastery at Kasi, and one day they invited me there and took me. I saw the abbot; he looked just like the mistress of a household. I asked him, 'What is the means?' He said: in the Kaliyuga, the bhakti taught by Narada. He was reading aloud, and when the reading was over he began to recite: 'Vishnu in the water, Vishnu on the land, Vishnu on the mountain's peak; all this world is filled with Vishnu.' At the very end he said: Peace, peace, perfect peace.