Paragraph 25

Paragraph 25

ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন! মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে! কোমরে কাপড় নাই; দিগম্বর; চক্ষু আনন্দে ভাসিতেছে! ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকরী কথা।

In plain words

As he spoke of holy men, Sri Ramakrishna began to show the state of the paramahamsa. That gait, just like a child's! Laughter seemed now and again to burst from his face! There was no cloth about his waist; he was naked, his eyes swimming in bliss! The Master sat down again on his small bedstead, and again came that enchanting talk.