Paragraph 39
ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নীচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখে করিয়া বসিয়াছেন। পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎদ্দেশে নাটমন্দিরের একটি স্তম্ভ। কাছে মণি বসিয়া আছেন।
In plain words
The Master came before the Kali temple. He prostrated himself before the Mother, and Mani bowed down too. The Master sat on the lower platform before the temple, on the bare floor, facing Mother Kali. He wore only his red-bordered cloth, part of it over his back and shoulder. Behind him was one of the pillars of the natmandir. Mani sat beside him.