Paragraph 44
ঠাকুর—অষ্ট বন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা। তাঁর কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কি রকম জান, যেমন হাজার বৎসরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে একক্ষণে অন্ধকার পালিয়ে যায়! একটু একটু করে যায় না! ভেলকীবাজি করে, দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি একধার একটা জায়গায় বাঁধে, আর এক ধার নিজের হাতে ধরে; ধরে দড়িটাকে দুই একবার নাড়া দেয়। নাড়াও দেওয়া, আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়।
In plain words
The Master: Not eight bonds; eight fetters. What if they are there? By His grace the eight fetters can go in an instant. Do you know how? Think of a room dark these thousand years: bring in a lamp, and the darkness flees in a moment! It doesn't go little by little! Have you seen a conjurer at his tricks? He ties one end of a rope full of knots to something, holds the other end in his hand, and gives the rope a shake or two. No sooner does he shake it than all the knots come undone. Yet others have tried with all their might and could not untie those knots. When the guru's grace comes, every knot is untied in a moment.