Paragraph 53
ঠাকুর—তাঁকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না! আমি কেবল মা বলে ডাকি! মা যা করেন। তাঁর ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয়, নাই বা জানাবেন। আমার বিড়াল-ছাঁর স্বভাব। বিড়ালছাঁ কেবল মিউ মিউ করে ডাকে। তারপর মা যেখানে রাখে—কখনও হেঁসেলে রাখছে, কখনও বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়। মার কত ঐশ্বর্য, সে জানে না! জানতে চায়ও না। সে জানে, আমার মা আছে আমার ভাবনা কি? চাকরাণীর ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তা বলে, ‘আমি মাকে বলে দেব! আমার মা আছে!’ আমারও সন্তানভাব।
In plain words
The Master: Who is going to know Him? I don't even try! All I do is call on Her as Mother! Mother does what She will. If She wills, She will make Him known; if She does not will it, let Her not. Mine is the nature of a kitten. The kitten only cries mew, mew, and then stays wherever its mother puts it, now in the kitchen, now on the master's bed. A small child wants his mother. He does not know how rich his mother is! Nor does he care to know. He knows: I have my mother; what have I to worry about? Even a maidservant's boy knows that he has his mother. Let him fall out with the son of the house, and he says, "I'll tell my mother! I have a mother!" Mine too is the attitude of a child.