Paragraph 11
রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ। এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাঁহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগানবাড়িতে কোন ইংরাজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে, তাঁহাদের বাড়িতে কোন বিপদ হইয়াছে। ক্রমে কালপরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। দেড়ঘণ্টা দুই ঘণ্টা ধরিয়া ঐ সকল আয়োজন হইতেছে।
In plain words
On the east side of the road is the Victoria College. Many of the Brahmo ladies of Keshab's Samaj and their daughters study here. From the road a good deal of the inside of the school can be seen. To the north of it, in a large garden house, lives an English gentleman. For a long while the devotee has been seeing that some calamity has befallen that household. In time a coachman and a groom dressed in black arrived with the hearse. For an hour and a half, two hours, all these preparations are going on.