Paragraph 107

Paragraph 107

ঠিক এই সময়ে কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পারিতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন।

In plain words

Just at this moment Keshab began to cough, and coughed for a long time. The cough will not stop. Hearing the sound of it, everyone is pained. After a long while, and after great distress, the cough stopped for a little. Keshab can stay no longer. He prostrated himself before the Master and bowed down. Having bowed, Keshab, holding on to the wall with great difficulty, went back by that same door to his own room.