Paragraph 16
শ্রীরামকৃষ্ণ—হঠযোগে শরীরের উপর বেশী মনোযোগ দিতে হয়। ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুহ্যদ্বার রক্ষা করে। লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে। জিহ্বা-সিদ্ধি অভ্যাস করে। আসন করে শূন্যে কখন কখন উঠে। ও সব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে দিয়েছিল। অমনি তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করলে, মরে গেছে। অনেক বৎসর সে গোর দেওয়া রহিল। বহুকালের পরে সেই গোর কোন সূত্রে ভেঙ্গে গিয়েছিল! সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগল,—লাগ ভেল্কি, লাগ ভেল্কি! (সকলের হাস্য)। এ সব বায়ুর কার্য।
In plain words
Sri Ramakrishna: "In hathayoga you have to give a great deal of attention to the body. To wash out the inside, they keep a bamboo tube in the anus. They draw up milk and ghee through the sexual organ. They practise the mastery of the tongue. Sitting in a posture, they sometimes rise into the air. All that is the working of the vital air. One man, while showing his tricks, had thrust his tongue up into the palate. At once his body became still. People thought he had died. For many years he lay buried. After a long time that grave had somehow broken open! Then all of a sudden the man came to. The moment he came to, he began to shout, Magic, take hold, magic, take hold!" Everyone laughed. "All this is the working of the vital air."