Paragraph 36

Paragraph 36

“পঞ্চবটীতে তুলসী কানন করেছিলাম; জপ ধ্যান করবো বলে। ব্যাঁকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো। তার পরেই দেখি জোয়ারে কতকগুলি ব্যাঁকারির আঁটি, খানিকটা দড়ি, ঠিক পঞ্চবটীর সামনে এসে পড়েছে! ঠাকুর বাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে।

In plain words

"I made a tulsi grove in the Panchavati, so that I could do japa and meditation. A great longing came to put up a fence of split bamboo. Right after that I see that some bundles of split bamboo and a length of rope have come in on the flood tide and landed right in front of the Panchavati! There was a porter of the temple; he came dancing and dancing and gave the news.