জয় নামে এক রাজা শুদ্ধমতি ।অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণ পিরীতি ॥ভক্তি-অঙ্গ-যাজনে যে সুদৃঢ় নিয়ম ।পাষাণের রেখা যেন নাহি বেশী কম ॥শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহসেবা ।তাহাতে প্রপন্ন, নাহি জানে দেবী দেবা ॥দশদণ্ড-বেলা-বধি তাঁহার সেবায় ।নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয় ॥রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয় ।তথাপিহ সেবা সমে ফিরি না তাকায় ॥প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া ।সেই অবকাশ কালে আইল হানা দিয়া ॥রাজার হুকুম বিনে সৈন্য আদি-গণ ।যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ ॥ক্রমে ক্রমে আসিগড় ঘেরে রিপুগণ ।তথাপিহ তাহাতে কিঞ্চিৎ নাহি মন ॥মাতা তাঁর আসি করে কত উচ্চধ্বনি ।উদ্বিগ্ন হইয়া যে মাথায় কর হানি ॥সর্বস্ব লইল আর সর্বনাশ হৈল ।তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নৈল ॥জয়মল কহে মাতা কেন দুঃখভাব ।যেই দিল সেই লবে তাহে কি করিব ॥সেই যদি রাখে তবে কে লইতে পারে অতএব আমা সবার উদ্যমে কি করে ॥শ্যামলসুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া ।যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া ॥একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি ।আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি ॥সেবা সমাপনে রাজা নিকশিয়া দেখে ।ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে ॥জিজ্ঞাসয়ে মোর অশ্বে সওয়ার কে হৈল ।ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল ॥সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল ।আমরা যে নাহি জানি কখন আনিল ॥সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে ।সৈন্যসামন্ত সহ চলিল যুদ্ধেতে ॥যুদ্ধস্থানে গিয়া দেখে শত্তুরের সৈন্য ।রণশয্যায় শুইয়াছে মাত্র এক ভিন্ন ॥প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে ।বিস্ময় হইয়া ঞিহ কারণ কি পুছে ॥হেনকালে অই প্রতিযোগীতা যে রাজা ।গলবস্ত্র হইয়া করিল বহু পূজা ॥আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে ।নিবেদন করে কিছু করি জোড়হাতেকি করিব যুদ্ধ তব এক যে সেপাই ।পরম আশ্চর্য সে ত্রৈলোক-বিজয়ী ॥অর্থ নাহি মাগোঁ মুঞি রাজ্য নাহি চাহোঁ ।বরঞ্চ আমার রাজ্য চল দিব লাহো ॥শ্যামল সেপাই সেই লড়িতে আইল ।তোমাসনে প্রীতি কি তার বিবরিয়া বল ॥সৈন্য যে মারিল মোর তারে মুই পারি ।দরশনমাত্রে মোর চিত্ত নিল হরি ॥জয়মল বুঝিল এই শ্যামলজীর কর্ম ।প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম ।জয়মলের চরণ ধরিয়া স্তব করে ।যাহার প্রসাদে কৃষ্ণকৃপা হৈল তারে ॥তাঁহা-সবার শ্রীচরণে শরণ আমার ।শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার ॥
In plain words
There was a king named Jay, pure of mind; his love for Sri Krishna was beyond all telling. In keeping the limbs of bhakti his rule was firm, like a line cut in stone, no more and no less. His sacred image was named Shyamal Sundar, and to its service he was given, knowing neither goddess nor god. Till the tenth danda of the day he stayed at its service; always engaged in it, his rule was firm. Should his kingdom and wealth be lost, or a thunderbolt fall, still in the hour of service he would not turn to look. A rival king came to know of this, and in that very interval he came and made his raid. Without the king's command the troops and the rest could not fight; they stood looking on. Little by little the enemy came and ringed the fort; still his mind was not on it in the least. His mother came and cried aloud again and again; in her anguish she beat her head with her hands. All is taken, and ruin has come; still you have not so much as raised an eyebrow. Jayamal said, Mother, why do you grieve? He who gave will take; what can I do about that? If He keeps it, then who can take it? So what can our striving do? Meanwhile Shyamal Sundar mounted a horse, took up arms and went to fight. Alone He slew the army of His devotee's enemy, came and tied the horse at His own tewari. When his service was finished, the king came out and saw the horse sweating in every limb, breath streaming from its nostrils. He asked, Who has ridden my horse? And who has brought it and tied it at the temple? All said, Who rode it, who brought it and tied it? We do not know when it was brought. Full of doubt, the king, pondering and pondering, set out with his troops and his captains for the battle. Reaching the field he saw the enemy's army lying on the bed of battle, all but one. The chief, the king, was the only one left now; in wonder he asked the cause. Then that rival king, his cloth about his neck, paid him much worship. Coming before the great king Jayamal, he made a request with folded hands: What fight can I make? You have one soldier, a marvel beyond marvels, the conqueror of the three worlds. I do not beg for wealth, I want no kingdom; rather, come, I will give you my kingdom, take it. That dark soldier who came to fight: tell me in full what love there is between you and Him. He who slew my army, Him I—at the mere sight of Him He stole my heart away. Jayamal understood that this was the work of Shyamalji; the rival king understood its meaning. He clasped the feet of Jayamal and praised him, by whose grace Krishna's grace had come to him. At the holy feet of all of them is my refuge: may the dark soldier accept me as His own.