Paragraph 73
“ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ। এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। তা না হলে, মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন! আর তা না হলে, ঈশ্বরের ওপর ওঁর এত ভালবাসা কেমন করে হল। এত ভালবাসা যে বাহ্যশূন্য হয়ে যান! সমাধিস্থ, জড়ের ন্যায় হয়ে যান! আবার কখন বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান!”
In plain words
"Sri Ramakrishna is the best of men. Never till now in this life have I seen so great a soul. He has surely seen God. Otherwise, with whom does he talk day and night, calling Mother, Mother! And otherwise, how did he come to have such love for God. Such love that he loses all outward sense! He goes into samadhi and becomes like a thing without life! And then at times, mad with love, he laughs, weeps, dances, sings!"