Paragraph 6

Paragraph 6

অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি—শুক্রবার ১৪ই ডিসেম্বর, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। বেলা প্রায় নয়টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের দ্বারের কাছে দক্ষিণপূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখাল, লাটু নিকটে এদিকে ওদিকে ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন।

In plain words

The full moon of Agrahayana and the last day of the month: Friday, the fourteenth of December, 1883. It is about nine o'clock. Sri Ramakrishna is standing on the south-east verandah, near the door of his room. Ramlal is standing beside him. Rakhal and Latu were close by, here and there. Mani came, prostrated himself on the ground and made obeisance.